এক নজরে
আয়কর বিভাগ সম্প্রসারণ সংশ্লিষ্ট জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ অনুযায়ী ২০১১ সালে চট্টগ্রামস্থ অঞ্চল-১, কর অঞ্চল-২ ও কর অঞ্চল-৩ পুনর্গঠনপূর্বক নতুন কর অঞ্চল হিসেবে কর অঞ্চল-৪, চট্টগ্রাম গঠিত হয়। চট্টগ্রাম জেলা শহরের অধিক্ষেত্র ব্যতীত কক্সবাজার জেলার সকল আয়কর মামলা কর অঞ্চল-৪, চট্টগ্রাম এর অধিক্ষেত্রাধীন ছিল। জনাব অপূর্ব কান্তি দাস প্রথম কর কমিশনার হিসেবে ০১.১১.২০১১ হতে ১৫.০২.২০১২ তারিখ পর্যন্ত এই কর অঞ্চলের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়কর বিভাগ পুনঃ সম্প্রসারণ করা হয়। এর প্রেক্ষিতে ২য় পর্যায়ে ২০২৫ সাল হতে কক্সবাজার জেলা স্বতন্ত্র কর বিভাগ হিসাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে খাগড়াছড়ি জেলা কর অঞ্চল-৪, চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত। অন্যান্য কর অঞ্চলের ন্যায় ১ (এক)টি প্রধান অফিস, ৪ (চার)টি রেঞ্জ অফিস ও ২২ (বাইশ)টি সার্কেল অফিসের সমন্বয়ে কর অঞ্চল-৪, চট্টগ্রাম এর কার্যাবলী পরিচালিত হচ্ছে।
কর অঞ্চল-৪, চট্টগ্রামের প্রধান কাজ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং এলক্ষ্যে আওতাধীন অধিক্ষেত্রে করযোগ্য আয় রয়েছে এরূপ করদাতাদের আয়কর রিটার্ণ দাখিল ও কর প্রদানে উৎসাহিত করা। অন্যান্য কার্যাবলীর মধ্যে উৎসে আয়কর আদায় নিশ্চিত করন, সিটিজেন চার্টার যথাযথভাবে বাস্তবায়ন, কর ফাঁকি উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিরোধপূর্ণ রাজস্ব আদায়ে ADR কার্যক্রমও যথাযথভাবে পরিচালনা করা হয়। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব আদায়ে কার্যক্রম গ্রহণ, বিভিন্ন Stakeholder-দের সাথে সম্পর্ক উন্নয়ন এবং অংশীদারীত্ব বৃদ্ধি ও জরীপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে করনেট সম্প্রসারণ করে রাজস্ব আদায়ের কার্যক্রম গতিশীল রাখতে কর অঞ্চল-৪, চট্টগ্রাম বদ্ধপরিকর।
প্রতিষ্ঠার পর হতে কর অঞ্চল-৪, চট্টগ্রাম অদ্যাবধি সরকারের রাজস্ব আহরণে বিশেষ ভূমিকা পালন করে আসছে।




